বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম

বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ জারি করা হলেও বর্তমান সরকার তা আইনে পরিণত করেনি। ফলে অধ্যাদেশের কার্যকারিতা লোপ পাওয়ায় বিচার বিভাগের প্রশাসনিক কাঠামো আগের নিয়মেই ফিরে গেছে।

প্রসঙ্গত, দীর্ঘ আইনি লড়াই ও ঐতিহাসিক ‘মাসদার হোসেন মামলার রায়’-এর ধারাবাহিকতায় গত বছরের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টের জন্য এই স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু নতুন সরকার তা আইনে রূপান্তর না করায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com