বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সিলেট টেস্টে ইতিহাস: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

সিলেট টেস্টে ইতিহাস: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঘরের মাঠে ক্রিকেটের নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। পাকিস্তানকে টেস্ট সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার অনন্য কীর্তি গড়ল টাইগাররা। সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টেও দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ।

ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য ৪৩৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৩৫৮ রানে অলআউট হয়। চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান করা পাকিস্তানের শেষ দিনে দরকার ছিল ১২০ রান, আর বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ৩ উইকেট।

দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের অষ্টম উইকেটের প্রতিরোধে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তাদের পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। এর মাঝে নাহিদ রানার বলে রিজওয়ানের একটি ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে (২৮) আউট করে ম্যাচে নিজের ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com