শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
তিস্তা ব্যারেজও করা হবে: প্রধানমন্ত্রী

তিস্তা ব্যারেজও করা হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুর: পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরে দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বড় বড় কথা বললেও তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য একমাত্র বিএনপিই আন্দোলন করেছে। তিনি ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন এবং জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি সরকার ক্রমান্বয়ে বাস্তবায়ন করছে বলে পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, নিজস্ব অর্থায়নে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নতুন পদ্মা ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা প্রকল্পটি আগামী সাত বছরে বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার পানিসংকট নিরসন হবে এবং প্রায় সাত কোটি মানুষ এর সুফল পাবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com