বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার৪০৮ জন এই রোগে আক্রান্ত ও উপসর্গযুক্ত হয়েছেন। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে এবং বরিশাল বিভাগে ২ জন ও ঢাকা বিভাগে ১ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৪৮১ জনের মৃত্যু হলো।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৭০ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। গত দুই মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭ জনে এবং উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন। তবে স্বস্তির খবর হলো, হাসপাতালে ভর্তি হওয়া ৪৫ হাজার ১২৮ জনের মধ্যে ৪১ হাজার ১২০ জনই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com