বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

স্বর্ণের বাজারে সুখবর! জেনে নিন আজকের নতুন দর

স্বর্ণের বাজারে সুখবর! জেনে নিন আজকের নতুন দর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য হ্রাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এক নজরে স্বর্ণের নতুন মূল্য তালিকা (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা

এর আগে গত ১৬ মে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছিল বাজুস। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার বেড়েছে এবং ৩১ বার কমেছে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম মোট ৩৯ বার সমন্বয় করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com