রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
‘ইত্যাদি’র অনুষ্ঠান থেকে শতাধিক মোবাইল চুরি

‘ইত্যাদি’র অনুষ্ঠান থেকে শতাধিক মোবাইল চুরি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নরসিংদীতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে এসে চরম অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও চুরির শিকার হয়েছেন হাজারো দর্শক। বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় সাংবাদিকসহ শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি হওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা।

আয়োজকরা ৩ হাজার অতিথির জন্য আসনের ব্যবস্থা করলেও অনুষ্ঠানস্থলে কয়েক হাজার অতিরিক্ত মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে প্রধান ফটকে তীব্র হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হলে অনেকেই দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এই সুযোগে একটি সংঘবদ্ধ চোরচক্র দর্শকদের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নেয়। ধাক্কাধাক্কিতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন এবং অব্যবস্থাপনার প্রতিবাদে পাস থাকা সত্ত্বেও অনেক দর্শক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান রিপন জানান, প্রধান ফটকে হট্টগোলের মধ্যে তার নিজের মোবাইলসহ কয়েকজন সাংবাদিক ও জেলা প্রশাসনের এক কর্মচারীর ফোন চুরি গেছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক জানান, অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগীরা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে মোবাইল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com