রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জায়মা রহমানকে নিয়ে ‘কটূক্তি’ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠিয়েছেন। আজ শনিবার (২৩ মে) তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নোটিশের অনুলিপি প্রকাশ করেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন। নোটিশে নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যে বলা হয়েছে, এই ধরনের আপত্তিকর বক্তব্যের অপরাধে কেন তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইনজীবী আজিজুল হক খান জানান, দায়িত্বশীল অবস্থানে থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com