বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
নারায়ণগঞ্জের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার ইরানের আলোচনায়!

নারায়ণগঞ্জের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার ইরানের আলোচনায়!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নারায়ণগঞ্জের ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এর ৭০০ কেজি ওজনের একটি অ্যালবিনো মহিষ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার ও সোনালি চুলের মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পর বিষয়টি এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও কূটনৈতিক মহলের নজরে এসেছে।

সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে রুশ সংবাদমাধ্যম ‘আরটি’-এর একটি প্রতিবেদন যুক্ত করে ইরান দূতাবাস রসিকতা করে লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মনখারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্পের সঙ্গে তুলনার পর থেকে মহিষটি খাওয়া-দাওয়ায় অনীহা দেখাচ্ছে।

এদিকে এই অদ্ভুতদর্শন অ্যালবিনো মহিষটিকে দেখতে প্রতিদিন নারায়ণগঞ্জের খামারে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির মাথার চুল দেখে তাঁর ছোট ভাই শখের বশে এই নাম রেখেছিলেন। এটি অত্যন্ত শান্ত স্বভাবের এবং কোনো উসকানি ছাড়া সাধারণত উত্তেজিত হয় না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com