বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেছে। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে এক স্কুলছাত্রী ও এক নারীসহ অন্তত তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর পরিচয় জানা গেছে; সে দৌলতপুরের ফিলিপ নগর মন্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহনে’র একটি বাস শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে সামনে একটি ভ্যান চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাসটি ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে সেটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গভীর খাদে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয় এবং ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. ইকবাল হাসান। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধারে কাজ চলছে এবং চালক-সহকারী পলাতক রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com