বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ধরার খাল পুনঃখনন উদ্বোধন

ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ধরার খাল পুনঃখনন উদ্বোধন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি ত্রিশাল উপজেলার বৈলর কানহর মোড়-সংলগ্ন ধরার খাল পুনঃখনন উদ্বোধনস্থলে পৌঁছান। অনুষ্ঠানস্থলে আসার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর কার্যালয় থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেন তিনি।

সফরসূচি অনুযায়ী, খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিশ্রাম নেবেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরবর্তীতে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পুরো ত্রিশালে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com