বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
নবীগঞ্জে ৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তরা

নবীগঞ্জে ৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নবীগঞ্জে ৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তরা

হবিগঞ্জের নবীগঞ্জে ৯ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) বিকেলে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে শিশুটিকে জোরপূর্বক ধরে নিয়ে যায় আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী। পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে তারা শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। লোকলজ্জার ভয়ে প্রথমে পরিবার বিষয়টি গোপন রাখলেও, পরে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবার এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com