বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
মোসাদ্দেককে নিয়ে মিরাজের উচ্ছ্বাস

মোসাদ্দেককে নিয়ে মিরাজের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় চার বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন এই ব্যাটিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে জায়গা করে নেওয়া মোসাদ্দেক, সবকিছু ঠিক থাকলে আগামীকালই মাঠে নামছেন।

মোসাদ্দেকের এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অনেকে তাঁদের দুজনকে একই ভূমিকার কারণে প্রতিদ্বন্দ্বী মনে করলেও, মিরাজ সেই ভাবনা উড়িয়ে দিয়েছেন।

সোমবার (৮ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে দারুণ করেছে। সে পারফর্ম করলে দলের জন্যই বড় সুবিধা। আমি আর মোসাদ্দেক ২০১৯ বিশ্বকাপেও একসঙ্গে খেলেছি। সে মূলত ব্যাটিং অলরাউন্ডার, আর আমি বোলিং অলরাউন্ডার। তাই আমাদের ভূমিকা আলাদা।

আবাহনীর হয়ে শেষ তিন মৌসুমে ১২৭৮ রান এবং ৫৮ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন মোসাদ্দেক। অধিনায়ক মিরাজ আশাবাদী, মোসাদ্দেকের এই অভিজ্ঞতা ও ফর্ম অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলের জন্য বড় সম্পদ হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com