রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) ভোরে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।