বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্ববাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারে আবারও বড় পতন ঘটেছে স্বর্ণের দামে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকেই ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ জুনও স্বর্ণের দাম এক দফায় ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছিল বাজুস। উল্লেখ্য, চলতি বছরে দেশের বাজারে মোট ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৭ বার দাম বাড়ানো এবং ৩৫ বার কমানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com