বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বয়স ৩৮ হলেও মাঠে তার ম্যাজিক এখনো অমলিন। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে নকআউটে জেতানোর পাশাপাশি আরও ৪টি রেকর্ড নিজের নামে লিখিয়েছেন লিওনেল মেসি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুক কর্তৃক স্বীকৃতি পাওয়া সেই রেকর্ডগুলো দেখে নেওয়া যাক:
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা: অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে মেসির মোট গোল এখন ১৮। তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ড ভেঙেছেন। এমনকি নারী ও পুরুষ মিলিয়ে ব্রাজিলের মার্তার ১৭ গোলের রেকর্ডও এখন মেসির পেছনে।
সবচেয়ে বেশি জয়: বিশ্বকাপে এটি মেসির ১৮তম জয়। এখানেও তিনি ক্লোসার ১৭টি জয়ের রেকর্ড টপকে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। ২০০৬ থেকে শুরু করে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে এই অনন্য মাইলফলকে পৌঁছালেন আর্জেন্টাইন অধিনায়ক।
সর্বাধিক ম্যাচ খেলা: বিশ্বকাপে মেসির মোট ম্যাচ সংখ্যা এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালে লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভাঙার পর, আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে এই রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেছেন তিনি।
মাঠে সর্বোচ্চ সময়: বিশ্বকাপে সব মিলিয়ে ২,৪৮৯ মিনিট মাঠে খেলেছেন মেসি। কাতার ফাইনালেই তিনি ইতালির পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন, যা এখন আরও সমৃদ্ধ হলো।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবল ইতিহাসকে প্রতিনিয়ত নতুন করে লিখছেন এই আর্জেন্টাইন মহাতারকা।