বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সিটির মধ্যে আটটিতে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিশে শুরা’র আগামী বৈঠকে এই নামগুলো চূড়ান্ত করা হবে।

ঘোষিত প্রাথমিক তালিকায় ঢাকার দুই সিটিতে বড় চমক রেখেছে দলটি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করা হচ্ছে মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনকে এবং ঢাকা দক্ষিণে মনোনয়ন পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

অন্যান্য সিটিতে প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন:

চট্টগ্রাম: মুহাম্মদ শামসুজ্জামান হেলালী

গাজীপুর: হাফিজুর রহমান

বরিশাল: মুয়াযযম হোসাইন হেলাল

রংপুর: এ টি এম আজম খান

খুলনা: মোহাম্মদ মাহফুজুর রহমান

নারায়ণগঞ্জ: মোহাম্মদ আবদুল জব্বার

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বাকি ৫টি সিটির প্রার্থীরা এখনো পর্যবেক্ষণে আছেন এবং শুরার পরবর্তী বৈঠকেই সব আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com