বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী; শহীদ শান্তিরক্ষী পরিবারকে সম্মাননা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী; শহীদ শান্তিরক্ষী পরিবারকে সম্মাননা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী তার বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ মিশনে অন্যতম সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের এগিয়ে নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি বিশ্বস্ত নাম এবং বর্তমানে ৪ হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর ১৭৫ জন সদস্য শহীদ হয়েছেন এবং ২৮৭ জন আহত হয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com