রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের দুর্দান্ত আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রথমার্ধ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই জালের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
ম্যাচের ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে নেন ইসমাইল সাইবারি। তবে ব্রাজিলের এই সংকট বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩২তম মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে পেনাল্টি বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের জোরালো শটে ব্রাজিলের পক্ষে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
এই ড্রয়ের পর সমান পয়েন্ট ও গোলসংখ্যা সত্ত্বেও কম হলুদ কার্ড দেখার কারণে (শৃঙ্খলাজনিত রেকর্ডে) ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে রয়েছে মরক্কো। তবে গ্রুপ ‘সি’ থেকে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে স্কটল্যান্ডের সামনে। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে তারা যদি হাইতিকে হারাতে পারে, তবে প্রথম রাউন্ড শেষে স্কটল্যান্ডই চলে যাবে টেবিলের এক নম্বরে।