বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘদিনের উত্তেজনা ও সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে একটি ঐতিহাসিক শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে এই সমঝোতা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে। যদিও ওয়াশিংটন এখনো চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে ইরানের সংবাদমাধ্যম ‘ওয়ানা নিউজ’ খসড়া স্মারকলিপির প্রধান ১৪টি দফা ফাঁস করেছে।

ফাঁস হওয়া খসড়ার মূল শর্তগুলোর মধ্যে রয়েছে— লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করা, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ না করা, ৩০ দিনের মধ্যে ইরানের ওপর থেকে সামুদ্রিক অবরোধ ও তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া। এছাড়া ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ২ হাজার ৪০০ কোটি ডলারের ইরানি সম্পদ অবমুক্ত করা এবং ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের ৩০ হাজার কোটি ডলারের সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, চূড়ান্ত সমঝোতার জন্য ৬০ দিনের একটি আলোচনার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। তবে এই আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি পুরোপুরি বাদ রাখা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com