রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার (১৫ জুন) বেলা তিনটার দিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কোচিং স্টাফরা চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ওঠেন। ঢাকায় ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার টি-টোয়েন্টি লড়াইয়ের পালা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামে পৌঁছাবে। বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের তিনটি ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জুন শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। দীর্ঘদিন পর চট্টগ্রামে দুই দলের এই আন্তর্জাতিক সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকেই দুই দল অনুশীলনে নামবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com