শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপের ২২ দল শেষ বত্রিশে, নকআউটে আর্জেন্টিনা-ব্রাজিলদের প্রতিপক্ষ কারা? ইতিহাস গড়লো পাগলা মসজিদ! ৬ মাস পর দানবাক্স খুলে মিললো ৪৩ বস্তা টাকা যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা গোলরক্ষকের মারাত্মক ভুলে উরুগুয়ের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে স্পেন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হিউস্টন, যুক্তরাষ্ট্র: ফুটবল বিশ্বকাপে রূপকথার গল্প লিখলো আফ্রিকার দেশ কেপ ভার্দে। হিউস্টনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করেও ইতিহাস গড়ে নকআউট বা রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে তারা। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই এই ঐতিহাসিক অর্জন করলো দলটি। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

‘গ্রুপ এইচ’ থেকে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে গেছে স্পেন। আর টানা ৩টি ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে নকআউটে পা রাখলো কেপ ভার্দে। অন্যদিকে, মাত্র ২ পয়েন্ট করে পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পরাশক্তি উরুগুয়ে ও সৌদি আরবকে।

ম্যাচে শুরু থেকেই আক্রমণে ছড়ি ঘুরিয়েছে কেপ ভার্দে। একাধিক দারুণ সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। বিশেষ করে ম্যাচের সেরা সুযোগটি হাতছাড়া করেন লারোস দুয়ার্তে। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলোয়াইসকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। আলোয়াইসের দুর্দান্ত সেভে রক্ষা পায় সৌদি আরব।

পুরো টুর্নামেন্টজুড়েই সৌদি আরবের আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। ৩ ম্যাচে মাত্র ১টি গোল করতে পেরেছে এশিয়ার এই শক্তিশালী দলটি। বিদায়ী ম্যাচেও তাদের খেলায় তেমন গতি ছিল না। ফলে ড্রয়ের হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই যেভাবে কেপ ভার্দে নকআউট পর্বে জায়গা করে নিলো, তা ফুটবলপ্রেমীদের দীর্ঘকাল মনে থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com