শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপের ২২ দল শেষ বত্রিশে, নকআউটে আর্জেন্টিনা-ব্রাজিলদের প্রতিপক্ষ কারা? ইতিহাস গড়লো পাগলা মসজিদ! ৬ মাস পর দানবাক্স খুলে মিললো ৪৩ বস্তা টাকা যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা গোলরক্ষকের মারাত্মক ভুলে উরুগুয়ের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে স্পেন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
বিশ্বকাপের ২২ দল শেষ বত্রিশে, নকআউটে আর্জেন্টিনা-ব্রাজিলদের প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপের ২২ দল শেষ বত্রিশে, নকআউটে আর্জেন্টিনা-ব্রাজিলদের প্রতিপক্ষ কারা?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ক্রীড়া ডেস্ক: জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্রুত শেষের পথে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব। ইতোমধ্যে ২২টি দল গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে নিশ্চিত করেছে শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) টিকিট। অন্যদিকে, ১১টি দলের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে গেছে। ৪৮ দলের এই বিশ্বকাপে এবার নকআউট পর্বে ওঠার সুযোগ থাকছে সেরা ৮টি ‘তৃতীয় স্থান’ অধিকারী দলের সামনেও। পয়েন্ট, গোল ব্যবধান, করা গোল ও শৃঙ্খলাজনিত (ফেয়ার প্লে) রেকর্ডের ভিত্তিতে নির্ধারিত হবে এই দলগুলো।

ইতোমধ্যেই নকআউট পর্বের সম্ভাব্য সময়সূচি ও বেশ কয়েকটি ম্যাচের সমীকরণ চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে শেষ বত্রিশের লড়াই। এরপর ৪-৭ জুলাই শেষ ষোলো, ৯-১১ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। আগামী ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ১৯ জুলাই মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।

একনজরে শেষ বত্রিশের সম্ভাব্য সূচি:

২৮ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা

২৯ জুন: ব্রাজিল বনাম জাপান, জার্মানি বনাম প্যারাগুয়ে, নেদারল্যান্ডস বনাম মরক্কো

৩০ জুন: আইভরি কোস্ট বনাম নরওয়ে, ফ্রান্স বনাম সুইডেন, মেক্সিকো বনাম ইকুয়েডর

১ জুলাই: ইংল্যান্ড বনাম সেনেগাল, মিসর বনাম দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা

২ জুলাই: স্পেন বনাম অস্ট্রিয়া, পর্তুগাল বনাম ঘানা, সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া

৩ জুলাই: অস্ট্রেলিয়া বনাম ইরান, আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, কলম্বিয়া বনাম ক্রোয়েশিয়া

নকআউট নিশ্চিত করা ২২ দল:
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, স্পেন, কেপ ভার্দে, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া।

বিদায় নেওয়া ১১ দল:
উরুগুয়ে, সৌদি আরব, চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, ইরাক, জর্ডান এবং পানামা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com