মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ফাইনাল পর্যন্ত ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা? টানা দ্বিতীয় দিনে বড় পতন: স্বর্ণের দাম ভরিতে কমলো আরও ৩,৩২৪ টাকা! টাইব্রেকার রোমাঞ্চে ডাচদের বিদায়, শেষ ষোলোতে মরক্কোর রূপকথা জার্মানিকে বিদায় করে শেষ আটে প্যারাগুয়ে, উল্লাসে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা! একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী আর্জেন্টাইন ডিফেন্ডার জুলিয়ানো সিমিওনের অবিশ্বাস্য স্বপ্নপূরণের গল্প ৫ম রাতেও চলছে স্বজনদের খোঁজ; ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৫০ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন হামলা বন্ধে আবারও আলোচনায় একমত ইরান-যুক্তরাষ্ট্র দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
টানা দ্বিতীয় দিনে বড় পতন: স্বর্ণের দাম ভরিতে কমলো আরও ৩,৩২৪ টাকা!

টানা দ্বিতীয় দিনে বড় পতন: স্বর্ণের দাম ভরিতে কমলো আরও ৩,৩২৪ টাকা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বড় পতন ঘটেছে স্বর্ণের দাম। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমার পর, মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে আলাদা মজুরি যুক্ত হলেও, বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট নেওয়া যাবে না। উল্লেখ্য, এই সমন্বয়সহ চলতি বছরে দেশের বাজারে রেকর্ড ৮৪ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো; যার মধ্যে ৪১ বার দাম বেড়েছে এবং ৪২ বার কমেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com