শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ

খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর দীর্ঘ চার মাস পর আগামী ৯ জুলাই তার দাফনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এতদিন মরদেহ সংরক্ষণের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। মার্কিন চরমপন্থা ও সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ওমর জানান, খামেনির মরদেহ রাসায়নিকভাবে নয়, বরং শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ইসলামী শরিয়াহ অনুযায়ী রাসায়নিক সংরক্ষণ অনুমোদিত নয়। তবে বারবার অনুষ্ঠান স্থগিত ও স্থান পরিবর্তন ইঙ্গিত দেয় যে, মরদেহটি জনসমক্ষে প্রদর্শনের উপযোগী অবস্থায় নেই।

এদিকে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ে দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা। এই অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’র ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা খামেনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com