শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কক্সবাজারে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জনের মৃত্যু হয়েছে। পৃথক এই ঘটনাগুলোতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোরে কক্সবাজার পৌরসভার ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর (৫০) নামের এক বাসিন্দা নিহত হন। অন্যদিকে, উখিয়ার ১১ নম্বর, ৭ নম্বর এবং ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ মোট ৮ জন রোহিঙ্গা নাগরিক প্রাণ হারান। ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছেন।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও দুই দিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। নতুন করে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com