শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, নতুন সমীকরণের আভাস

ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, নতুন সমীকরণের আভাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘদিনের ‘বিশেষ সম্পর্ক’ এবার বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধের জেরে এই টানাপোড়েন তৈরি হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও লেবানন ইস্যু এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য এখন স্পষ্ট। এর মধ্যে ফাঁস হওয়া এক ফোনালাপে ট্রাম্প কর্তৃক নেতানিয়াহুকে ‘পাগল’ আখ্যা দেওয়া এবং “নেতানিয়াহু জানেন আসল বস কে”—ট্রাম্পের এমন মন্তব্য দুই নেতার সম্পর্কের ফাটলকেই সামনে এনেছে।

অভ্যন্তরীণভাবেও নেতানিয়াহু দুর্নীতির মামলা ও নির্বাচনী ঝুঁকিতে আছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভেতরে ও ট্রাম্পের ‘মাগা’ (MAGA) আন্দোলনের মিত্রদের মধ্যেও ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে, টানাপোড়েন থাকলেও দুই দেশের কৌশলগত জোট বা বিশাল সামরিক সহায়তা চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা এখনই নেই। যদিও ইসরায়েলের বিরোধী দল ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নেতানিয়াহুর ভুল কৌশলের কারণে ইসরায়েল কূটনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে পারে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com