শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিদেশি জাহাজ আটক ও সতর্কতামূলক গুলি বর্ষণের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। রবিবার (১২ জুলাই) স্থানীয় সময় ভোরে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।

আইআরজিসি ও ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, একটি বিদেশি জাহাজ নেভিগেশন সিস্টেম বন্ধ করে নিষিদ্ধ রুট দিয়ে চলার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল। বারবার সতর্ক করার পরও সাড়া না দেওয়ায় জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং পরে সেটি আটকে দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া এবং এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকবে। নতুন কোনো হামলা হলে পুরো অঞ্চলের ‘শত্রু’ ঘাঁটিতে একযোগে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আইআরজিসি।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার চুক্তি হলেও, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইরানের পাল্টা ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার জেরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুটটি বন্ধ করে দিল ইরান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com