রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!

বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুড বেলিংহামের দুর্দান্ত জোড়া গোলে নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। থ্রিলার ম্যাচে এক গোলে পিছিয়ে পড়ার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে থ্রি-লায়ন্সরা। এর ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো নরওয়ের।

ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম। দ্বিতীয়ার্ধে অফসাইড ও ফাউলের কারণে হ্যারি কেইন এবং তোরবিয়র্ন হেগেমের দুটি গোলই বাতিল হলে নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বেলিংহাম। গত তিনটি বিশ্বকাপের মধ্যে এটি ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com