রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল

ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এর মাধ্যমেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে শেষ চারে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ল।

ফিফার নতুন ড্র পদ্ধতির কারণে শীর্ষ চার দলকে নকআউট পর্বের আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল। তবে এই সুবিধা পেতে দলগুলোকে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো, যা তারা সফলভাবেই করেছে। কোয়ার্টার ফাইনালে ৩ নম্বর দল ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে, ২ নম্বর দল স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে, ৪ নম্বর দল ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং শীর্ষ দল আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের লাইনআপ পূর্ণ করে।

১৯৯৪ সালে ফিফা র‌্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর গত তিন দশকে এবারই প্রথম শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠল। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com