রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার!

সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেমিফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখছে বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা (Opta)-র সুপার কম্পিউটার।

পরিসংখ্যান অনুযায়ী, সেমিফাইনালে আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। অন্যদিকে ইংল্যান্ডের সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ। বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও থ্রি লায়ন্সদের পক্ষে; এখন পর্যন্ত ৫ বারের দেখায় ৩ বারই জিতেছে ইংল্যান্ড। আর্জেন্টিনা জিতেছে ১ বার, আর বাকি ১ ম্যাচে টাইব্রেকারে জয় পায় আলবিসেলেস্তেরা।

এদিকে অন্য সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ফ্রান্সকে স্পষ্ট ফেবারিট দেখছে অপটা। ফরাসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ এবং স্পেনের ৪২.৩০ শতাংশ। শুধু ফাইনালই নয়, ৩৪.০৫ শতাংশ সম্ভাবনা নিয়ে এবার শিরোপা জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com