শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম মোদির কঠোর বার্তা

গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম মোদির কঠোর বার্তা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতে প্রশ্নপত্র ফাঁস ও চলমান উত্তেজনার মুখে বৃহস্পতিবার গভীর রাতে এক ভিডিও বার্তায় কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁস কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অপরাধীদের ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে মন্ত্রিসভায় আলোচনার কথা জানান তিনি।

ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়; এটি লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।” তিনি জানান, অপরাধীদের কঠোর শাস্তি দিতে সরকার নতুন খসড়া বিল তৈরি করেছে, যা আসন্ন সংসদ অধিবেশনে পাস করানোর চেষ্টা করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির পর ২৭ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। অনশন প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুকের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com