শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: আরও বিধ্বংসী জবাবে প্রস্তুত ইরান!

যুক্তরাষ্ট্রের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: আরও বিধ্বংসী জবাবে প্রস্তুত ইরান!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সামরিক স্থাপনা ও আবাসিক এলাকা লক্ষ্য করে টানা ১৩তম রাতের মতো তীব্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরান, বন্দর আব্বাস, জাস্ক ও খুজেস্তানসহ দেশটির কৌশলগত এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়েছে। হামলায় কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার ও যোগাযোগ ব্যবস্থাকে নিশানা করা হয়।

অন্যদিকে, মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির মূলধারার গণমাধ্যমগুলো জানায়, বিভিন্ন শহরের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন হামলা না থামলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আরও বিধ্বংসী ও শক্তিশালী পাল্টা আঘাত হানা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com