শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ২ জুলাই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও পরবর্তীতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের এই আন্দোলন দ্রুত জাতীয় আন্দোলন রূপ নেয়। ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা ও পুলিশি অভিযানে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অনেকেই আহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হারান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. লুৎফুর এলাহী।

শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে ওই রাতেই ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। তবে হামলা, দমন-পীড়ন ও ট্রামার স্মৃতি আজও তাড়া করে ফিরছে শিক্ষক-শিক্ষার্থীদের। আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা সেই নৃশংস আক্রমণের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। আন্দোলনে সাংবাদিকদের জীবনঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন এবং শিক্ষকদের নৈতিক সমর্থন আন্দোলনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com