শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের মুহূর্তে ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারে দ্রুত রিলিফ (উদ্ধারকারী) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে তিনি জানান, ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com