রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের ২০২৭ সালের তালিকা প্রকাশ পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন এ সপ্তাহের রাশিফল (১৪-২০ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম সাফ চ্যাম্পিয়নশিপ: দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির ১২৯ যাত্রী নিয়ে ডুবল প্রমোদতরি, হাসপাতালে ৩২ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি
হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি

হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

একসময় শারীরিক গড়ন ও দাঁতের গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা কটাক্ষ, হাসি-ঠাট্টা ও বিদ্রূপের শিকার হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মানুষের কটূকথা ও বডি শেমিং ব্যক্তিগত জীবনে তাঁকে কম যাতনা দেয়নি। কিন্তু নিন্দুকদের কথায় দমে না গিয়ে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি। অভিনয়ে সাফল্যের পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জয় করে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী। এখন তিনি বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন।

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। বাংলাদেশ থেকে দেশের পতাকা হাতে বিশ্বমঞ্চে লড়তে ইতোমধ্যে পুয়ের্তো রিকোয় উড়ে গিয়েছেন সামিরা খান মাহি।

মা-বাবার দেওয়া নাম ফারজানা ইয়াসমিন কলি হলেও ২০১৪ সালে বিনোদন অঙ্গনে পথচলার শুরুতে নিজের নাম বদলে রাখেন সামিরা খান মাহি। ওই বছর ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শোবিজে অভিষেক ঘটে তাঁর। এরপর দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ফ্যাশন ও টেলিকম ব্র্যান্ডের মডেল হিসেবে নজর কাড়েন তিনি।

মাঝখানে কয়েক বছর বিরতি নিয়ে করোনা মহামারির পর ২০২১ সালের শেষ দিকে নিয়মিত অভিনয়ে ফেরেন মাহি। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হন তিনি; এমনকি একপর্যায়ে মাত্র ছয় মাসে ৩০টিরও বেশি নাটকে অভিনয় করে ব্যস্ততম অভিনেত্রীতে পরিণত হন। ‘তরুণ তুর্কি’ ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করলেও ‘গার্লস স্কোয়াড’ নাটকটি তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘শুভ্রার ওয়্যারড্রব’-এর মতো নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে দাঁতের গঠনের কারণে নেটিজেনদের নির্মম ট্রল ও কটাক্ষের মুখে পড়েছিলেন মাহি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ব্রেসেস (দাঁত সামঞ্জস্য করার চিকিৎসা) ব্যবহারের মাধ্যমে নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলেন।

যারা একসময় তাঁর লুক নিয়ে অকারণ ট্রল করেছিলেন, তাঁদের উদ্দেশ্যে মাহির স্পষ্ট বার্তা— আমি তো নিজেকে পরিবর্তন করে আমার জীবনের অনেক কিছুই বদলে ফেলেছি, অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা নিজেদের মানসিকভাবে পরিবর্তন করে সুন্দরভাবে জীবনযাপন করুন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com