শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের ২০২৭ সালের তালিকা প্রকাশ পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন এ সপ্তাহের রাশিফল (১৪-২০ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম সাফ চ্যাম্পিয়নশিপ: দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির ১২৯ যাত্রী নিয়ে ডুবল প্রমোদতরি, হাসপাতালে ৩২ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি
পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন

পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চলমান শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন তৈরি পোশাক কারখানার মালিকরা। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরাস্থ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, জরুরি এই বৈঠকে দেশের প্রায় ২০০টি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভার ও গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা টানা কয়েক দিন ধরে কাজে যোগ না দেওয়ায় কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত মালিকদের একটি বড় অংশ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। বৈঠকের আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, চলমান অস্থিরতার কারণে সাভার শিল্পাঞ্চলের প্রায় ৫০টি পোশাক কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জরুরি বৈঠকে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যমকে জানাতে আজ শনিবার বিকেলেই এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিএমইএ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com