রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

এ সপ্তাহের রাশিফল (১৪-২০ নভেম্বর)

এ সপ্তাহের রাশিফল (১৪-২০ নভেম্বর)

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাফল্য লাভের জন্য কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়; এর সঙ্গে প্রয়োজন সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং পারিপার্শ্বিক বিষয়ে সচেতনতা। তবেই জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করা সম্ভব। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের (১৪–২০ নভেম্বর) বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানিয়েছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল):

এ সপ্তাহে কোনো শুভ বার্তা পেতে পারেন। অর্থভাগ্যে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা থাকলেও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। ধৈর্য বৃদ্ধি করুন, সার্বিকভাবে আর্থিক পরিস্থিতি ভালো যাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২১ মে):

পারিবারিক আনন্দ উপভোগ করবেন এবং পেশাগত কাজে আপনার মূল্যায়ন বাড়বে। বিপণন বাণিজ্যের সঙ্গে যুক্তদের জন্য সময়টি অনুকূল। রোমান্টিক সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে। ভ্রমণের যোগ রয়েছে এবং আর্থিক যোগাযোগ শুভ। তবে আবেগপ্রবণতা বাড়তে পারে।

মিথুন রাশি (২২ মে – ২১ জুন):

অংশীদারি বা গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে মাঝামাঝি ধরনের ফল পাওয়া যেতে পারে। নতুন দায়িত্ব বা ঊর্ধ্বতন ব্যক্তির সহযোগিতা পাওয়ার ভালো সুযোগ তৈরি হতে পারে—সময়টিকে কাজে লাগান। আয়, লাভ বা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে; সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে।

কর্কট রাশি (২২ জুন – ২৩ জুলাই):

পরিস্থিতির সঙ্গে মানিয়ে চললে অনেক জটিলতা সহজ হয়ে যাবে। কর্মক্ষেত্রে শত্রুপক্ষ, প্রতিযোগিতা বা দীর্ঘদিনের কোনো সমস্যার মোকাবিলায় আপনি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকবেন। স্বাস্থ্য সচেতন থাকলে অনেক বাধা অতিক্রম করতে পারবেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২৩ আগস্ট):

প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার পাশাপাশি আয়-উন্নতির সুযোগ তৈরি হবে। ভ্রমণের যোগ শুভ, তবে পারিবারিক বিষয়ে যত্নশীল হোন।

কন্যা রাশি (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):

রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিজের ভুল সিদ্ধান্তের কারণে অর্থক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। শারীরিক বিষয় নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। তবে কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ পেতে পারেন এবং ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):

সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন হতে পারে এবং আর্থিক পরিস্থিতি ওঠা-নামা করবে। তবে প্রেমে সফলতা ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে অনেক বিষয়ে সফলতা পাবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):

পারিবারিক বিষয়ে মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়তে পারে; দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত। মানসিক অবসাদগ্রস্ততায় ভুগতে পারেন। তবে আর্থিক দিক ভালো যাবে এবং নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ ও বিনিয়োগের জন্য সময়টি ভালো।

ধনু রাশি (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):

অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তবে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সাংগঠনিক, সামাজিক, ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনার বিষয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):

পেশাগত কাজে সফলতা পাবেন এবং মানসিকভাবে সতেজ থাকবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। চিকিৎসা পেশায় জড়িতদের জন্য বেশ ভালো সময়, পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক ব্যয় বাড়বে; দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):

প্রিয়জনের সঙ্গে আন্তরিক ও নিবিড় সম্পর্ক বজায় থাকবে। বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন এবং ব্যবসায়ীদের আয়-রোজগার বাড়বে। তবে বিনিয়োগ ও আর্থিক লেনদেনে সতর্ক থাকা উচিত। উত্তেজনা প্রশমিত করুন এবং শারীরিক ও যানবাহন চলাচলের বিষয়ে সাবধান থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):

আর্থিক যোগাযোগ ও রোমান্স শুভ। কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক সূত্রে লাভবান হবেন। শত্রুতা পরিহার করার চেষ্টা করুন এবং যানবাহন চলাচলে সতর্ক থাকুন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com