বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা এনসিপিতে গঠিত হচ্ছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ, আলোচনায় যারা হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৭৫০ কোটি আয় করেও কেন প্রশ্নের মুখে নয়নতারা? সাফের সেমির টিকিট নিশ্চিত করতে ভারতের সামনে মালদ্বীপ পরীক্ষা প্রকৃত শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়: রিজভী দরপতনের পর আবারও বাড়ল স্বর্ণের দাম
কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা

কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা। পেটে তীব্র ব্যথা ও জটিল শারীরিক উপসর্গ দেখা দিলে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়; সেখানেই অস্ত্রোপচার করে এসব বস্তু অপসারণ করা হয়।

আক্রান্ত কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েদি হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’নামক তীব্র শারীরিক জটিলতায় আক্রান্ত হন। পরিস্থিতির অবনতি হলে গত ৩১ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কাশিমপুর থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ৪ নভেম্বর চিকিৎসকদের একটি দল দীর্ঘ অস্ত্রোপচার চালিয়ে তাঁর পাকস্থলী থেকে ৫০টিরও বেশি গ্যাস লাইটার, ভাঙা নেইল কাটার, স্ক্রু এবং ছোট ছোট ইটের টুকরা উদ্ধার করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরেই মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত ছিলেন। পারিবারিকভাবে তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। কারাবন্দি অবস্থায় মানসিক যন্ত্রণা ও অবসাদ ভুলতে তিনি বিভিন্ন কাজে যুক্ত থাকতে চাইতেন। সেই প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাঁকে কারাগারের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় ড্রেন ও ময়লা-আবর্জনা থেকে পরিত্যক্ত গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু কুড়িয়ে গোপনে গিলে ফেলতেন তিনি। একপর্যায়ে পেটে তীব্র ব্যথা শুরু হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটের ভেতরে এসব ধাতব ও প্লাস্টিক বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। বর্তমানে অস্ত্রোপচার শেষে কয়েদি হাসমত আলী সুস্থ আছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com