বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা এনসিপিতে গঠিত হচ্ছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ, আলোচনায় যারা হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৭৫০ কোটি আয় করেও কেন প্রশ্নের মুখে নয়নতারা? সাফের সেমির টিকিট নিশ্চিত করতে ভারতের সামনে মালদ্বীপ পরীক্ষা প্রকৃত শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়: রিজভী দরপতনের পর আবারও বাড়ল স্বর্ণের দাম
আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ও রাজনীতি ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা কিংবা আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরের দুঃশাসনে দলটির বর্বরোচিত জুলুম-নির্যাতনের শিকার হওয়া দেশের জনগণ বিরোধীদলীয় নেতার এই একতরফা ক্ষমার সিদ্ধান্তকে কোনোভাবেই যৌক্তিক ও গ্রহণযোগ্য মনে করে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেওয়া এক নীতি-নির্ধারণী বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আগের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিস্তারিত আনুষ্ঠানিক জবাব দেন তিনি।

বক্তব্যের শুরুতে বিরোধীদলীয় নেতার অতীতের দুটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা ঘোষণা করেছিলেন—যারা তাদের ওপর জুলুম করেছে, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন। কোনো শর্ত বা অনুশোচনা ছাড়া এ ধরনের একতরফা ক্ষমা দেশবাসী ও সরকার কেউ সমর্থন করে না। এমনকি ওই বছরের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগকে ‘রাজনৈতিক পরিবারের সদস্য’ আখ্যা দিয়ে তাদের বারবার ‘ফ্যাসিস্ট’ বলতে অনীহা প্রকাশ করেছিলেন।

দেশে সাম্প্রতিক বাস ও যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মন্ত্রী বলেন, বর্তমানে যে নাশকতা চলছে, তা আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি ও ইতিহাসেরই ধারাবাহিকতা।” এর প্রমাণ হিসেবে ২০০৪ সালের ৪ জুন ঢাকার শাহবাগে হোটেল শেরাটনের সামনে বিআরটিসির দোতলা বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সেই আগুনে ১১ জন নিরীহ মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। ওয়ান-ইলেভেনের সময় দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের দেওয়া সেই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখনো ইউটিউবে সবার জন্য উন্মুক্ত রয়েছে।”

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি আসার বিষয়ে বিরোধীদলীয় নেতার মতের সঙ্গে একমত পোষণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে পালিয়ে থাকা গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী অডিও-ভিডিও বার্তায় দলীয় ক্যাডারদের নির্দেশ দিচ্ছেন। এমনকি তিনি জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরি ও তাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। তবে মহান আল্লাহ তাঁদের আর সেই সুযোগ দেবেন না।

ঢাকায় বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিরা যেভাবে বিতাড়িত হয়ে আর কখনোই রাজনীতিতে ফিরতে পারেনি, তেমনি ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট চক্রও বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে পারবে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com