বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, রক্ষা পেল বড় ক্ষতি থেকে মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর উত্তরায় শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনে এবং মিরপুরে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের গেটে ককটেল বিস্ফোরণ ও সংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ধারাবাহিক নাশকতায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ থেকে ৬টা ৪০ মিনিটের দিকে এসব ঘটনা ঘটে। রাত ৭টার দিকে ঘটনার সার্বিক তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ থেকে ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল লাব্বাইক পরিবহনের বাসটি। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ডিসি ইবনে মিজান জানান, প্রায় একই সময়ে উত্তরা এলাকায় শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনের সড়কে আকস্মিক ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এছাড়া সন্ধ্যার পরপরই মিরপুরের সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের মূল গেটে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপরই কলেজের গেটসংলগ্ন কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তাৎক্ষণিকভাবে এসব নাশকতার ঘটনায় কোনো ব্যক্তি হতাহত বা আহত হননি। জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই একযোগে বিভিন্ন পয়েন্টে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com