মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, রক্ষা পেল বড় ক্ষতি থেকে মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত

মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটির ‘ড’ বগিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার সময় ট্রেনের ভেতরে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে প্রথমে ট্রেনের গার্ড ও রেলওয়ে কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালান। পরবর্তীতে খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনের দায়িত্বরত গার্ড ও কর্মীরা প্রাতরাশ করার জন্য বাইরে যান। ট্রেনটিতে তখন কোনো যাত্রী বা রেলকর্মী উপস্থিত ছিলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুনে ওই বগির ৫-৬ এবং ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গাটি প্ল্যাটফর্মের মূল চত্বরের বাইরে থাকায় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে অগ্নিকাণ্ডে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি; নির্ধারিত সময় সকাল ৮টাতেই যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ত্যাগ করে হাওর এক্সপ্রেস।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ফাঁকা ট্রেনে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছিল। ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি সিসিটিভি ক্যামেরার কাভারেজের বাইরে থাকায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com