বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ফের রিমান্ডে সাবেক প্রভাবশালী মন্ত্রী-পুলিশ কর্মকর্তারা

ফের রিমান্ডে সাবেক প্রভাবশালী মন্ত্রী-পুলিশ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক ডিসি (ডিবি) মশিউর রহমানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শুনানির জন্য আসামির এদিন কারাগার থেকে আদালতে আনা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, রমনা, ও মোহাম্মদপুর থানার মোট ৯টি হত্যা মামলায় আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।
রিমান্ডআনিসুল হকসালমান এফ রহমানদীপু মনিশামসুল হক টুকু

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com