বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
দুর্গাপূজা ঘিরে রাজধানীতে কোনো ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

দুর্গাপূজা ঘিরে রাজধানীতে কোনো ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঢাকা: আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানী ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জানা মতে দুর্গাপূজায় কোনো থ্রেট বা আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না।’
ডিএমপি কমিশনার জানান, এবছর ঢাকা মহানগরীতে ২৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১টি এবং উত্তর সিটিতে ১২২টি মণ্ডপে পূজার আয়োজন করা হবে। পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন, থানা পুলিশের টহল, চেকপোস্ট এবং সাদা পোশাকে ডিবি পুলিশের উপস্থিতি রয়েছে।
তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেকটরের মাধ্যমে চেকিং করা হবে, পূজা কমিটির নিজস্ব সেচ্ছাসেবক ও আনসার সদস্যরা নিরাপত্তায় থাকবেন। পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
এছাড়া পূজা উদযাপন চলাকালীন যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে কিছু এলাকাতে, বিশেষ করে পুরান ঢাকার সরু রাস্তাগুলিতে কিছুটা যানজট হতে পারে। বিজয়া দশমীর দিন ঢাকায় ১৫টি স্থান নির্ধারণ করা হয়েছে বিসর্জনের জন্য।
পুলিশের মনোবল প্রসঙ্গে জানতে চাইলে কমিশনার বলেন, ‘পুলিশের মনোবল দৃঢ় রয়েছে এবং পূজার দায়িত্বে কোনো ব্যত্যয় ঘটবে না।’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com