বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
দুর্গাপূজায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছে বর্তমান সরকার: ধর্ম উপদেষ্টা

দুর্গাপূজায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছে বর্তমান সরকার: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
দুর্গাপূজা উপলক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের দেওয়া অনুদান বিগত কোনো সরকারের চেয়ে বেশি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, দেশের ৩২ হাজার পূজামণ্ডপে ৪ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে, যা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকার অনুদান দিলেও এবারের দুর্গাপূজায় তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। এই অর্থ ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি মন্দির কমিটির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে।
এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি কিংবা চ্যালেঞ্জ নেই দাবি করে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘কোনো দুর্বৃত্ত যেন পূজায় হট্টগোল করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।’
আসন্ন হজ নিয়ে কোনো হজযাত্রী এজেন্সির মাধ্যমে প্রতারিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। উপদেষ্টা বলেন, হজযাত্রীর প্রতারণার প্রমাণ পেলে এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে। এজেন্সিগুলোকে জরিমানাও করা হবে।
তিনি আরও বলেন, হজযাত্রা সহজ করতে মন্ত্রণালয় কাজ করছে এবং হজযাত্রীদের সঙ্গে এজেন্সির চুক্তি থাকতে হবে। চুক্তিভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com