বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
শান্তিতে নোবেল পেল জাপানি সংগঠন নিহন হিডানকিও

শান্তিতে নোবেল পেল জাপানি সংগঠন নিহন হিডানকিও

আন্তর্জাতিক ডেস্ক | নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিডানকিও। শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এ নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরওয়েজিয়ান নোবেল কমিটি জাপানি সংস্থা নিহন হিডানকিওকে ২০২৪ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের এ তৃণমূল আন্দোলন হিবাকুশা নামেও পরিচিত। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য এবং পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহার করা উচিত নয়, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে তা দেখানোর জন্য সংস্থাটি নোবেল পুরস্কার পেল।
২০২৩ সালে শান্তিতে নোবেল পান ইরানের কারান্তরীণ মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে লড়াইয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com