বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
খালেদ মেশাল হামাসের প্রধানের দায়িত্বে

খালেদ মেশাল হামাসের প্রধানের দায়িত্বে

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ২০১৭ সাল থেকে গাজার পলিটিক্যাল প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়া সিনওয়ারকে ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে রাশিয়ার তাস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে হামাস এখন পর্যন্ত ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এদিকে, লেবাননের এলবিসিআই নিউজ জানিয়েছে, হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খালেদ মাশাল। সূত্রগুলো জানিয়েছে, মাশাল বর্তমানে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত প্রধান দলের সঙ্গে যোগাযোগ করছেন।

হামাসের নেতৃত্ব ইতোমধ্যে তুরস্ক, কাতার এবং মিশরের কর্মকর্তাদের সিনওয়ারের নিহতের বিষয়ে অবহিত করেছে। সূত্রগুলো আরও জানায়, সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনার পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com