বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে বিইআরসি: উপদেষ্টা ফাওজুল কবির খান

বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে বিইআরসি: উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে। রোববার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির খান বলেন, “সরকার নয়, গণশুনানির মাধ্যমে বিইআরসি এই দাম নির্ধারণ করবে। বিইআরসির মাধ্যমেই এই সিদ্ধান্ত আসবে।”

তিনি অতীত সরকারের জ্বালানি নীতির সমালোচনা করেন এবং বলেন, “গত সরকার জনগণের সঙ্গে জ্বালানি বিষয়ে প্রতারণা করেছে। তাদের গ্যাস অনুসন্ধানে আগ্রহ ছিল না, বরং জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করার দিকে মনোযোগ দিয়েছিল।”

জ্বালানি উপদেষ্টা আরও জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে সরকার আপত্তি করবে না। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে দরপত্রের মাধ্যমে আসতে হবে।

তিনি বলেন, “বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় নেই, তবে আমরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে আর কোনো নির্ধারিত বিডার নেই।”

বিভিন্ন দাবিতে আন্দোলনের প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, “সবার সব দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। এ সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com