বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা

ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। ভারতের সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা বর্তমানে রাজধানী নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি সেইফ হাউসে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গত দুই মাসেরও বেশি সময় ধরে ভারতের সরকারের তত্ত্বাবধানে ওই এলাকায় বসবাস করছেন। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল ১৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জানান, শেখ হাসিনা স্বল্প সময়ের নোটিশে ভারতে আসেন এবং তিনি এখনো দিল্লিতে রয়েছেন।

দ্য প্রিন্ট আরও জানায়, লুটিয়েনসের বাংলোতে শেখ হাসিনার জন্য একটি মর্যাদাপূর্ণ বাড়ি বরাদ্দ করা হয়েছে, যা ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্ধারিত। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা বিবেচনা করে ওই বাড়ির সঠিক ঠিকানা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, মাঝে মাঝে শেখ হাসিনা দিল্লির লোধি গার্ডেনে হাঁটাহাঁটি করেন। তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে সাদা পোশাকধারী নিরাপত্তা কর্মীরা তাকে সার্বক্ষণিক পাহারা দেন। একজন সম্মানিত ব্যক্তির মর্যাদায় তাকে এই সুরক্ষা প্রদান করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com