শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ইরান-ইসরায়েল উত্তেজনা: যুদ্ধ এড়ানোর আহ্বান ও পাল্টা পদক্ষেপের ঘোষণা

ইরান-ইসরায়েল উত্তেজনা: যুদ্ধ এড়ানোর আহ্বান ও পাল্টা পদক্ষেপের ঘোষণা

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহেরান সরাসরি যুদ্ধের দিকে তাকিয়ে নেই; তবে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। রোববার (২৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা কেবল যুদ্ধ দেখবো না, বরং আমাদের দেশ ও জাতির অধিকার রক্ষায় প্রতিরোধ করবো। ইহুদি বাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার (২৬ অক্টোবর) ইসরায়েল তেহেরানে বিমান হামলা চালায়, যা ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব হিসেবে উল্লেখ করেছে তেল আবিব। এ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের চারজন কমান্ডার নিহত হয়। যদিও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষতি ঠেকিয়ে দেয় বলে জানা যায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি এ হামলাকে ভুল সিদ্ধান্ত আখ্যায়িত করেছেন। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে সুনির্দিষ্ট ও শক্তিশালী আখ্যা দিয়ে বলেন, ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com