শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের দল ঘোষণা: তরুণদের প্রাধান্য

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের দল ঘোষণা: তরুণদের প্রাধান্য

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির লক্ষ্যে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সফর দুটি হবে আগামী ৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। রোববার (২৭ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করে জানায়, প্রতিটি সফরে পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

স্কোয়াডে চমক হিসেবে দেখা গেছে তরুণ ক্রিকেটারদের অন্তর্ভুক্তি। ইনফর্ম ব্যাটার ফখর জামান বাদ পড়েছেন, তবে বাবর আজম, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি অস্ট্রেলিয়া সফরের দলে আছেন। এই তিনজনকেই জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। মোহাম্মদ রিজওয়ান অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে ওয়ানডে খেললেও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না।

দলে নতুন মুখ হিসেবে ওয়ানডেতে আমির জামাল, আরাফাত মিনহাজ, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান ও সাইম আইয়ুব এবং টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জাহানদাদ খান ও সালমান আলী আগা জায়গা পেয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com